Home | Menu | Poem | Jokes | Games | Science | Biography | Celibrity Video | Dictionary

Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

কে ধরবে বাংলাদেশের হাল ?

বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে কে পারবে হাল ধরতে । শীর্শ দুই দলের কারো পক্ষেই যে সম্ভব না তা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে । বিরোধী দল সুযোগ খোঁজে হরতাল দেয়ার । সরকারী দল তা অযৌক্তিক বলে দাবি করে । আবার সরকারী দল বিরোধী দলে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি হয় । এখনো দুই দলই সন্ত্রাসীদের ব্যাবহার করে একে অপরের উপর খোলামেলা ভাবে । হল দখল তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । হল দখল মানে দেশ দখলের সমান । কারণ ছাত্রদের দিয়ে যে কোন কাজ করানো যায় । কারণ ছাত্রদের চিন্তার গভীরতা থাকে কম । নেতারা যা বলবে ছাত্ররা তাই বড় ভাইয়ের জন্য করবে । পুলিশে ধরলে ছাত্রের বাপ থানায় গিয়ে সারারাত মশার কামড় খেয়ে ছেলে ছাড়িয়ে আনবে । নেতারা পরে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলবে "রাজনীতি করলে এমন হয় ।" এদিকে ঐ ছেলের পরিবার ধ্বংস । পুলিশের ঘুষ দিতে গিয়ে বাপের হয়ত ধার করতে হয়েছে । সেটা শোধ দিতে গিয়ে তার মাথা খারাপ হওয়ার দশা । ছেলে গালাগালি খেয়ে চিন্তা করে কিভাবে টাকা শোধ করা যায় । তখন কেউ কেউ হয়ত বাধ্য হয়ে হাতে তুলে নেয় অস্ত্র । এরপর সে কোন একদিন পরে যায় অস্ত্র মামলায় । পড়াশোনা বন্ধ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আশা জলাঞ্জলি । ছেলে পালিয়ে বেড়ায় । মায়ের দুশ্চিন্তায় ঘুম হয় না । বাপ ছেলের নাম শুনতে পারে না । নেতারা এসময় মদ খায় জুয়া খেলে মেয়েছেলে নিয়ে ফুর্তি করে । এরকম হাজার হাজার পরিবার আছে । যা সবাই জানে ।

শুধু তাই না প্রতিটা এলাকাতে ক্ষমতা জাহির করতে গিয়ে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও একজন দুইজন আহত বা নিহত হওয়ার খবর পত্রিকা টিভি চ্যানেল ছাড়াও অন্যান্য মিডিয়াগুলোতে পাওয়া যায় । আবার এইসব সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়েই খোলামেলা ভাবে চলাফেরা করে । প্রশাসন নিশ্চুপ । কারণ ঐ সন্ত্রাসী হয় সরকারী অথবা বিরোধী দলের ।

এভাবেই চলছে আমাদের সোনার দেশ । তাহলে কে ধরিবে হাল কে তুলিবে পাল কে টানিবে দাঁড় কে দেখাবে পথ আর কে জ্বালাবে আলো । জিজ্ঞাস করলে দেখবেন সাহায্যের হাতের কোন অভাব নেই । বলবে আমি পারব আমি করব আমি জ্বালব আলো । তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন সন্ত্রাসী কালোবাজারি ঋণখেলাপি ও সুবিধাবাদি । সত্যিকারভাবে দেশ চালানোর যোগ্যতা আসলে কার আছে ? আপনি জানেন কি ? বলতে পারবেন একটি নাম ? মাত্র একটি নাম ।

পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই, তেমন যদি সত্যিই কেউ থেকে থাকেন দয়া করে সামনে আসুন । সাহস করে বলুন আমি পারব । জীবন যায় যাক আমি করব আমি পারব । আছেন কেউ তেমন বাপের ব্যাটা ! যদি থাকেন তবে দেখিয়ে দিন বুড়ো আঙ্গুল তুলে, বলে দিন তাদের ছাড়াও এখনো অনেকেই আছেন যারা চাইলেই তাদের চেয়ে হাজার গুণ ভাল দেশ চালাতে পারেন ।

রাজনীতির কারণে আমরা নিঃস্ব

সারাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান । বিক্ষোভ , সমাবেশ, মিছিল, মিটিং, হরতাল, ভাংচুর, মারামারি, গোলাগুলি, যেন খুব সাধারন ঘটনা । Party যখন বিরোধী দলে থাকে তখন সরকারের প্রত্যেকটা পদক্ষেপেই বিরোধিতা করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে । আর সরকারী দলে যে থাকে তার কাজই হল বিরোধী দলের প্রত্যেকটা কর্মকান্ডই অযৌক্তিক প্রমান করা । এটাই হল এখনকার রাজনীতি । রাজনীতি বলতে আমরা এখন এছাড়া কিছু দেখতে পাই না । সবচেয়ে দুঃখের বিষয় আমরা খুব দ্রুত ভুলে যাই । বিরোধী দল এক সময় কি করেছে তা আমরা সবাই জানি । সরকারী দল এখন তার প্রতিশোধ নিচ্ছে । বিরোধী দল যখন ক্ষমতায় আসবে তখন তারাও একই ভাবে প্রতিশোধ নিবে । তাহলে আমাদের দেশের রাজনীতি কি এখন তাহলে প্রতিশোধের রাজনীতিতে পরিণত হচ্ছে ? ঠিক তাই । দুই দলই এখন প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত । এই দুই দলের পক্ষে যখন Positive হওয়া সম্ভবই না তখন আমাদের ৩য় দলের প্রয়োজন দেখা দিয়েছে । নইলে দেশ এখন যতটা বিপর্য্যের মধ্যে আছে তা আগামীতে বেড়ে চরমে পৌঁছুবে ।

আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমছে সেখানে আমাদের দেশে ৩ মাসের মধ্যে দুইবার দাম বাড়ানো হল । গ্যাস তো আমাদের নিজস্ব সম্পদ । তাহলে গ্যাসের দাম কেন বাড়ানো হল ? সরকার এমন দুটি পণ্যের দাম বাড়াল যার ফলে দেশের প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যাবে । এই সময়ে তারা এমন কাজ কেন করল ? এটি খুব বড় একটি জিজ্ঞাসা । কারণ তারা নিশ্চয়ই জানে এতে দেশের কতটা ক্ষতি হবে । তারপরও তারা কাজটি করল । কেন ? এটা কোন ভাবেই মেনে নেয়া জায় না । নিশ্চয়ই না । আগামীকাল বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল । এতে ক্ষতিটা তো আমাদের হচ্ছে তাদের না । জনগণকেই এখন নিজের দেশ বাচাতে হবে । সরকার এবং বিরোধী দল কেউ আর এখন জনগণের জন্য নয় । তারা যা করছে তা তাদের নিজেদের সার্থেই । তাদের দলাদলিতে মরছে জনগণ । তাই আমি মনে করি জনগণের জন্য একটা বিরাট পরীক্ষা এই দেশকে বাঁচানো ।

জয়নুল আবেদিন ফারুক এবং ইসলামী দলের ডাকা হরতাল


টানা ৪৮ ঘণ্টার হরতালে তেমন কোন অঘটন না ঘটলেও হরতালের প্রথম দিনের ভোর বেলার ঘটনা ছিল খুবই অপ্রত্যাশিত । জয়নুল আবেদিন ফারুকের মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে এগোনো, পুলিশ এবং কামেরার সামনেই গাড়ি লক্ষ করে ঢিল ছোড়া, পুলিশ বাঁধা দিতে আসলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া, " কি করবি কর " বলে ধামক দেয়া, পরবর্তীতে ফারুককে এসি বিপ্লব সরকারের, " শুয়োরের বাচ্চা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব " বলা এবং এসি বিপ্লব সরকার ও এডিসি হারুণের নেতৃত্বে ফারুকের কাপড় চোপড় খুলে মারধর সহ মাথা ফাটিয়ে দেয়া ছিল ঐদিন রাজনীতিতে চরম উত্তেজনাকর পরিস্থিতি ।

এদিকে এসি বিপ্লব সরকার ও এডিসি হারুণের বিরুদ্ধেও জঘন্য সব অপকর্মের তথ্য পাওয়া গেছে ।

হামলাকারী কে এই এডিসি হারুন ও এসি বিপ্লব

আমারদেশের নাছির উদ্দিন শোয়েবের রিপোর্টঃ

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটসহ সমমনা ১৫টি দল আহূত ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে গতকাল এডিসি হারুন অর রশিদ ও এসি বিপ্লব কুমার সরকার বর্বরোচিত হামলা চালিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রক্তাক্ত জখম করেছে। লাঠি দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। বুকের ওপর উঠে বুট দিয়ে লাথি মেরেছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে। শুয়োরের বাচ্চা, চড় মেরে দাঁত ফেলে দিব বলে লাঠিয়াল বাহিনীর মতো তেড়ে গেছে। সংসদ ভবনের কাছে বিনা উস্কানিতে এসময় কয়েকজন মহিলা এমপিকেও তারা লাঞ্ছিত করে। রক্তাক্ত অবস্থায় ফারুককে এমপি হোস্টেলে নিয়ে গেলে সেখানে গিয়েও তার ওপর হামলা চালায় পুলিশ।

সরকারের এই দুই অসভ্য-বর্বর পুলিশ অফিসারের পরিচয় কি?

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০তম বিসিএস ক্যাডারে পুলিশের চাকরি নেয়া হারুন ১৯৯৮ সালে ছাত্রলীগের বাহাদুর-অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি নেয়ার পর থেকেই ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েন তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে ‘বেয়াদব’ হিসেবে পরিচিত হলেও নানা অপকর্ম করে অদৃশ্য কারণে তিনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যান।

এডিসি হারুনের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে জাতীয় সংসদের স্পিকারের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন। নিজেকে তিনি স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দেন। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তিনি ব্যবসায়ীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অংকের চাঁদাবাজি ও মোহাম্মদপুর এলাকায় দখলবাজির রাজত্ব কায়েম করেছেন বলেও অভিযোগ আছে।

গুলশানে এডিসি থাকাকালে একটি নামকরা প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে আরেকটি প্রতিষ্ঠানের আমদানিকৃত বিপুল পরিমাণ গুঁড়াদুধ ভেজাল বলে আটক করেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। ছাত্রলীগের সাবেক নেতা হওয়ার দাপটে তিনি সব সময়ই পুলিশের চেইন অব কমান্ড ভেঙে নিজের কর্তৃত্ব জাহির করতে চান। একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রী-এমপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ আছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১০ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন। মুক্তিযোদ্ধা ওই ব্যবসায়ীকে আটক করে ক্রসফায়ারেরও হুমকি দেন এডিসি হারুন। এ অভিযোগ পাওয়ার পর ওই বিভাগের তত্কালীন ডিসি ঘটনার তদন্তে সত্যতা পেয়ে শাস্তি হিসেবে তাকে এপিবিএনে বদলি করা হয়। সেখানে যোগদান না করে তদবিরের মাধ্যমে তিনি ওই আদেশ বাতিল করে তেজগাঁও জোনে পোস্টিং নেন।

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকাকালে তার বিরুদ্ধে শিশু অপহরণ করে হলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ ছিল। ওই সময় ঘটনাটি পত্রিকায় ছাপা হয়। হারুনের স্ত্রী আমেরিকা প্রবাসী হওয়ার কারণে তিনি অনেক সময় ধরাকে সরা জ্ঞান করেন। স্ত্রী আমেরিকার নাগরিক হওয়ার সুবাদে হারুনেরও রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। মাঝে মাঝেই তিনি আমেরিকায় যান। ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের টাকা কামিয়ে বিদেশে পাড়ি জমানোর চিন্তা তার মধ্যে রয়েছে বলেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তার ঘনিষ্ঠ অনেকেই বলেছেন, বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আলোচনায় এসে ভবিষ্যতে মিঠামইন এলাকা থেকে এমপি নির্বাচনে অংশ নেয়ারও খায়েশ রয়েছে হারুনের।

অন্যদিকে মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। ২১তম বিসিএস ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর নিজের অতীত কৃতকর্মের কথা ভেবে ২০০৩ সালের অক্টোবরে সারদায় ট্রেনিং করেই ডিভি ভিসা পেয়ে আমেরিকায় চলে যান। ৭ বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন। পুলিশের ভাষায়, এসময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফিরে পান তিনি। অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিপ্লবের স্ত্রী ভারতে পড়াশোনা করছে। কিছুদিন পর পর তিনি ভারতে গিয়ে স্ত্রীর সঙ্গে কাটিয়ে আসেন বলে জানা গেছে।

সূত্র জানায়, কিশোরগঞ্জ সদরের বাসিন্দা বিপ্লবকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয়। তিনি জয়নুল আবদিন ফারুককে লাথি মেরে ফেলে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।
তাদের অ্যাকশন দেখে অনেকেই প্রশ্ন করেছেন—পুলিশের পোশাকে এরা আসলে কারা? আওয়ামী লীগ এমপি-মন্ত্রীদের নজর কাড়তেই হরতালে অতিউত্সাহী সাবেক এই ছাত্রলীগ ক্যাডার হারুন অর রশিদ এবং বিপ্লব কুমার সরকার সবার দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন।

এ ব্যাপারে হারুন অর রশিদ জানান, তিনি জয়নুল আবদিন ফারুককে মারধর করেননি। গাড়ি ভাংচুরে বাধা দিলে ধস্তাধস্তিতে হয়তো মাটিতে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। অন্যদিকে বিপ্লব সরকারও একই সুরে নিজের অপকর্মের কথা অস্বীকার করে বলেন, বিরোধী দলের চিফ হুইপসহ কয়েকজন এমপিকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেছে মাত্র। লাঠিপেটা করে রক্তাক্ত করা এবং অকথ্য ভাষায় গালি দেয়ার দৃশ্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হলেও এই দুই পুলিশ সদস্য সব কিছুই অস্বীকার করেন।



এখন কথা হল জয়নুল আবেদিন ফারুখই কেন ঢিল ছুরলেন, পুলিশের সঙ্গে উদ্ধতপূ্র্ণ মাস্তানি করলেন, পুলিশই বা কেন এভাবে দেশের শির্ষ দলের চীফ হুইপের উপর আক্রমণ করল বা সাহস পেল এভাবে আক্রমণ করার । আসলে এ ধরনের ঘটনা অতিতেও আমরা বহুবার দেখেছি । সরকারে যে দলই থাকুক না কেন, বিরোধী দলের মিছিলে কিংবা বিশেষ বিশেষ নেতার উপর ছলে বলে কৌশলে নির্মম ভাবে আক্রমণ করা হয় । আর দলেরই কিছু কিছু নেতা খুবই উশৃঙ্খল এবং মারমুখি মাস্তানের মত । তাদের কেউ কেউ চিন্হিত সন্ত্রাসীও বটে, যারা একসময় বিরোধী দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র হাতে প্রকাশ্যে এমনকি ক্যামেরার সামনেও মারামারিতে অংশ নিয়েছেন । শীর্ষ দুই দলেরই হাই কমান্ড বেছে বেছে তাদেরকেই দলের সর্বচ্চ মর্যাদায় ভূষিত করেছেন ।

ইসলামী দলগুলোর ১০ ও ১১ জুলাই টানা ৩০ ঘণ্টার ডাকা হরতালের প্রথম দিনের সকালের পুলিশ ও বিরোধী দলের সঙ্গে সংঘর্ষ ছিল দেখার মত । সেদিন পুলিশের চেয়ে সরকারি দলের অ্যাকশন দেখে মনে হয়েছে, সেখানে পুলিশের কোন প্রয়োজন ছিল না । উঠতি বয়সের অনভিজ্ঞ ছেলেদেরকেই মাঠে নামানো হয়েছিল হাই কমান্ডের নির্দেশে । দুঃখের বিষয় সব রাজনৈতিক দলগুলোই বিরোধী দলের সাথে অত্যন্ত বৈরি আচরণের মাধ্যমে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে । যা সবসময়ই অত্যন্ত ক্ষতি সাধন করে । অথচ একটু ঠান্ডা মাথায় পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে অন্তত হাজারটা উপায় আছে , যাতে নৃশংসতা এড়িয়ে অত্যন্ত দ্রুততার সাথে সঠিক পথে সমাধান সম্ভব । তাহলে কেন এই নৃশংসতা । নিশ্চয়ই এটি একটি প্রশ্নবিদ্ধ জীজ্ঞাসা ।

চলবে..

পূর্বের প্রবন্ধ দেখুন

৬ দিনের কর্মবিরতি, আপনার লাভ ?



আজ থেকে বিরোধী দলের ডাকা ৪ দিনের হরতাল । ৬,৭ ও ১০,১১ জুলাই তারিখ হরতাল মাঝে ৮,৯ জুলাই সরকারি ছুটি । অর্থাৎ ৬ দিনের ক্র্ম বিরতি । তাতে কার লাভ কার ক্ষতি । আপনি জানেন কি ? তাহলে আপনার গৃরূত্বপূ্র্ণ মতামত দিয়ে দেশের দুই নেত্রীকে সাহায্য করুন ।

পৃথিবীর সব দেশেই রাজনীতি খারাপ আবহে বিরাজ করে । রাজনীতি একটা নোংরা জায়গা । তার মধ্যে বাংলাদেশের রাজনীতি চূড়ান্ত নোংড়ামিতে পরিপূ্র্ণ । যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের আধিপত্য সর্বত্র বিরাজ করে । রাজনীতির উদ্দেশ্য দেশের সার্বভৌমত্য রক্ষা করা হলেও রাজনীতিতে যারা আসেন তাদের প্রধান এবং কারো কারো একমাত্র উদ্দেশ্যই থাকে বিপুল পরিমান অর্থের মালিক হওয়া । আর তার জন্য দুর্ণীতির কোন বিকল্প নেই । যেহেতু দুর্নীতি কোন সৎ লোকের পক্ষে করা সম্ভব নয়, তাই রাজনীতিতে কোন সৎ লোককে আগ্রহী হতে দেখা যায় না । সাধারণত ব্যাবসায়ীরাই তাদের ব্যাবসা সৎ ভাবে পরিচালনা না করতে পেরে অসৎভাবে বিশাল আয়তনে ব্যাবসার পরিধি বাড়ানোর জন্যই দেশের দুই বৃহৎ রাজনৈতিক দলের শরণাপন্ন হন । দুই দলেরই হাই কমান্ড এ ব্যাপারে অবগত এবং অনেক সময়ই তারা দল চালানোর জন্যই অর্থের যোগান দাতা হিসেবে এসব অসৎ ব্যাবসায়ীদের, কখনো কখনো এক সময়ের শীর্ষ সন্ত্রাসী বা পলাতক আসামীদেরও দলের সদস্য করে নেন ।

শুধু তাই নয় শীর্ষ দুই রাজনৈতিক দলই বিরোধী দলে থাকা অবস্হায় বিভিন্ন দেশ সফর করে শীর্ষ নেতাদের কাছে সাহায্য প্রার্থনা করেন সরকারী দলকে বিপদে ফেলার জন্য । আর তার জন্য দিতে হয় বিপুল পরিমান ব্যাবসায়ীক প্রতিশ্রুতি যা কখনো কখনো দেশের মারাত্নক বিপর্যয়ের কারণ হয়ে দেখা দেয় । আর এসব কিছুই ঘটে অর্থাৎ বলা যায় বর্তমান রাজনীতি চলছেই বিপুল অর্থ ও ক্ষমতাকে কেন্দ্র করে । যা আমাদের দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলই দীর্ঘ দিন ধরেই করে আসছেন । এমনকি দলের ভিতরের কেউ এসব বিষয়ে সৎভাবে কিছু করার আহবান করলে তাদের পক্ষে দলে অবস্হান করাটাই কিংবা কখনো কখনো বেঁচে থাকাটাই দুঃসহ হয়ে পড়ে । কেননা শীর্ষ দুই দলই এখন পারিবারিক সম্পত্তি ।


ক্ষমতায় থাকাকালীন সময়ে শীর্ষ দুই দলই প্রতিশ্রুতি দেয় বিরোধী দলে থাকা অবস্হায় তারা হরতালের মত ঘৃন্য কাজ করবে না । কিন্ত বিরোধী দলে গিয়ে তারা নানা অজুহাতে ঠিকই হরতাল দেয় । বলে দেশের ক্ষতি হলেও দেশ বাঁচাতেই তারা হরতাল দিয়েছে ।


দেশের বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে গেলে দেখা যায় সরকারী দলের ছেলেরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোড়াফেরা করে । বিশেষ বিশেষ সময়ে পুলিশের সামনেই এ ধরনের তত্পরতা ভিষণ ভাবে বেড়ে যায় । প্রশাসন তখন নির্বিকার থাকতে বাধ্য । কেননা হাই কমান্ডের নির্দেশ অমান্য করা বিপদজনক । আর আইন বাহিনীকে ব্যবহারের এ সুবর্ণ সুযোগের জন্যই কোন দলই আইন রক্ষাকারী বাহিনীকে আজও পর্যন্ত স্বাধীন করেনি ।

সারা দেশ জুড়েই দেখা যায় ছাত্রাবাস গুলো শীর্ষ দুই রাজনৈতিক দল ক্ষমতায় আসার সাথে সাথেই শুরু হয় দখল পাল্টা দখলের খেলা । কেন ? কারণ ছাত্রদের দিয়ে যে কোন কাজ করানো যায় । হল দখল, এলাকা দখল, সন্ত্রাস, মোট কথা সবই সম্ভব, এমনকি দেশের ক্ষমতা দখল পর্যন্ত সবই । ছাত্রদের দিয়ে কাজ করানোর কিছু সুবিধা আছে । যেমন- তাদের বেশির ভাগের দূরদৃষ্টি কম থাকে, সাধারণত তাদের বেশির ভাগই চিন্তা না করেই করে কিংবা অন্যের দেখাদেখিই করে ভাল-মন্দের বিচার অনুপস্হিত রেখে । তাদের ব্রেইন ওয়াশ করাটা খুবই সহজ । কারণ তাদের প্রশ্ন করার ক্ষমতা থাকে কম, অনেকে অতি ভদ্রতা বঃশতও করে না বেয়াদবি মনে করে । আর সবচেয়ে বড় ব্যাপার হল পুলিশের খাতায় তাদের নাম নেই । এই অনভিঙ্গ ছাত্র সমাজকে দিয়েই দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলগুলো তাদের হিংসা, প্রতিহিংসা এবং ইচ্ছা গুলো চরিতার্থ করছে বিরোধী দলের বিরুদ্ধে ।


এই নেতারা কিংবা দলগুলো হয়ত এক সময় থাকবে না । কিন্তু আমাদের এই একমাত্র মাতৃভূমি সোনার দেশ মুখ থুবড়ে পড়ছে প্রতিমূহুর্তে শুধুমাত্র এদের কারণে । আর আমরা অথৈ জলের ভেতর থেকে দেখছি কেবল জলের বেড়ে ওঠা । প্রিয় পাঠক আপনারা কি জানেন আপনাদের ভবিষ্যত কি কিংবা কোথায় ? কোথায় গিয়ে ঠেকবে আমাদের দেশ ? আর কতদিন দেখব দুই নেত্রীর প্রতিহিংসা পরায়ণ রাজনীতি ? বলতে পারেন ?

পরবর্তি প্রবন্ধে দেখুন