Home | Menu | Poem | Jokes | Games | Science | Biography | Celibrity Video | Dictionary

Showing posts with label টিপস. Show all posts
Showing posts with label টিপস. Show all posts

অন্যের দৃষ্টিকোণ থেকে দেখুন জীবন বদলে যাবে

আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরণের সমস্যায় ভুগি । যে সমস্যায় আমরা প্রায় সবাই পড়ি তা হল সম্পর্ক । বন্ধুর সাথে সম্পর্ক , বান্ধবীর সাথে সম্পর্ক । বাবা মা, ভাই বোন থেকে শুরু করে কাঁচা বাজারের সব্জি বিক্রেতা সবার সাথেই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । আপনাদের সবার পরিচিত এমন অনেক বন্ধু বা আত্নীয় আছে দেখবেন তারা খুব জুয়েল হয় । যেমন – আপনি হয়ত কোন বদরাগী কোন মানুষের সামনে যেতে ভয় পান । কিন্ত সেই জুয়েল লোকটি তার সাথে অবলীলায় হাসি তামাসা করে । যা করার কথা হয়ত আপনি কোনদিন চিন্তাই করেননি । তাহলে আপনার পরিচিত সেই জুয়েল লোকটি কিভাবে তা করে ? আজ থেকে যদি আপনিও তাই পারেন তাহলে কেমন লাগবে আপনার ? কি বিশ্বাস হচ্ছে না ? আজ তাই আপনাদের সামনে উপস্থাপন করব ।

ডেল কার্নেগীর নাম আপনারা সবাই জানেন । তার অমূল্য বইখানি ফুটপাতে খুব কম মূল্যে বিক্রি হয় । তিনি খুব চমৎকার ভাবে এর সমাধান দিয়ে গেছেন । ১৮৮৮ সালে আমেরিকায় জন্ম তার । এরকম বিরল প্রতিভার মানুষকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায় । আর ঐশী পাবলিকেশন্স ও ফারুক নওয়াজ ভাইকে ধন্যবাদ জানাই তার অমূল্য বইটি বঙ্গানুবাদ করার জন্য । সেই সাথে ক্ষমাও চেয়ে নিচ্ছি ।

অন্যের দৃষ্টিকোণ থেকে দেখুন –

মনে রাখবেন অপর ব্যক্তি হয়ত সম্পূর্ণ ভুল করতে পারে । তবে তা সে মনে করে না । এজন্য তাকে দোষ দিবেন না । যে কোন বোকাই এটা করতে পারে । তাকে শুধু বোঝার চেষ্টা করুন । একমাত্র বুদ্ধিমান , সহনশক্তিসম্পন্ন , আলাদা ধরণের মানুষই এটা করে থাকেন ।

অন্য ব্যক্তি যে এরকমভাবে কাজ করে তার একটা কারণ আছে । সেই গোপন কারণটা খুঁজে বের করুন । তাহলেই তার এরকম ব্যবহারের কারণ বা হয়ত তার ব্যক্তিত্বের কথাটাই বুঝতে পারবেন । দয়া করে সততার মধ্য দিয়ে তার জায়গায় নিজেকে রাখুন । আপনি যদি নিজেকে বলেন, ‘আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমার অনুভুতি কেমন হত বা কিভাবে চলতাম ?’ এরকম করতে পারলে আপনি প্রচুর বিরক্তি আর সময় বাঁচাতে পারবেন । কারণ কারণটা খুঁজে পাওয়ার জন্য আগ্রহী হওয়ায় তার ফলের জন্য ততটা বিরক্ত আমরা হব না । আর এছাড়াও এতে আপনি মানবিক সম্পর্কের ক্ষেত্রে আপনার দক্ষতা প্রচুর বাড়াতে পারবেন ।

কেনেথ এম গুড তার ‘How to turn people into gold’ বইতে লিখেছেন, ‘এক মিনিট অপেক্ষা করে দেখুন আপনার নিজের কাজে আপনার উৎসাহ কতটা আছে । তুলনা করে দেখুন অন্য কোন ব্যাপারে আপনার উৎসাহ কতটা কম । এবার বুঝে দেখুন পৃথিবীতে অন্য যে কোন লোকই ঠিক এইরকমই ভাবে । তারপর লিঙ্কন আর রুজভেল্টের সঙ্গে আপনি আয়ত্ত করতে পারবেন যে, মানুষের সঙ্গে ব্যবহার নির্ভর করে অপর লোকটির দৃষ্টিকোণ বুঝে নেবার আন্তরিকতার উপরেই।’

বেশ কয়েক বছর ধরে আমি অবসর কাটাতে চেয়েছি আমার বাড়ীর কাছাকাছি একটা পার্কে বেড়িয়ে আর ঘোড়ায় চড়ে । আগেকার কালের সেই গলদের মতই আমি একটা ওক গাছকে দারুণ ভালবাসতাম । তাই প্রত্যেক বছরে অপ্রয়োজনীয় আগুন লেগে ছোট ছোট গাছ পুড়ে যেতে দেখে আমি খুব কষ্ট পেতাম । এই অসাবধানী ধূমপানকারীদের জন্য লাগত না । এটা লাগত ছোট ছোট ছেলেরা গাছের তলায় আগুন লাগিয়ে ডিম ভেজে খাওয়ার জন্য । মাঝে মাঝে এই আগুন এতই বিরাট আকার ধারণ করতো যে ফায়ার ব্রিগেডকে তার মকাবেলা করতে হত । পার্কের এক কোনে বোর্ডে অবশ্য লেখা ছিল যে, কেউ কোন আগুন জ্বালালে জরিমানা বা কারাদণ্ড হতে পারে । কিন্তু নোটিশটা পার্কের এমন জায়গায় টাঙ্গানো ছিল যে ছেলেরা কেউই সেটা দেখতে পেত না । একজন ঘোড়সওয়ার পুলিশই পার্কের এসব তত্ত্বাবধান করত । কিন্তু সে তার কর্তব্য তেমন গুরুত্ব সহকারে করত না । আর আগুনও যথারীতি জ্বলত প্রতি ঋতুতেই । একবার আমি আগুন লক্ষ্য করে পুলিশটির কাছে ছুটে গিয়ে তাকে আগুনের কথা বলে দমকলে খবর দেবার কথা বললাম । পুলিশটি অম্লানবদনে উত্তর দিল আগুন লাগলে খবর দেয়া তার কাজ নয় ! আমি প্রায় মরিয়া হয়ে উঠলাম আর এরপর যখন ঘোড়ায় চড়ে বেড়াতাম ছেলেদের আগুন জ্বালাতে দেখলেই তাদের তাড়া করতাম । আমি লজ্জিত ও গোঁয়ার ছেলেদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখিনি । আমি স্বনিয়োজিত আইন রক্ষক হয়েই কাজ করতে চাইতাম । আগুন জ্বালাতে দেখলে আমার মন এমনই খারাপ হয়ে উঠত যে ঠিক করার বদলে ভুলই করে বসতাম । আমি কর্তৃত্ব ব্যঞ্জকস্বরে ছেলেদের সতর্ক করে বলতাম যে এজন্য তাদের জরিমানা আর জেলও হতে পারে । তাদের গ্রেপ্তারের ভয়ও দেখাতাম । আমি কেবল নিজের মনকেই হাল্কা করতে চাইতাম, তাদের মন বিচার করতাম না ।

ফলাফল কি হল ? ছেলেরা কথা শুনত – বেশ অসন্তুষ্ট হয়েই মেনে নিত । আমি পাহাড়ে ঘোড়ায় চড়ে উঠে গেলে আমার ধারণা তারা আবার আগুন জ্বালাত আর বোধহয় সারা পার্কটাই পুড়িয়ে ছাই করতে চাইত ।

সময় কেটে চললে আমি আশা করলাম মানবিক সম্পর্ক নিয়ে আমার নতুন কিছু জ্ঞান সঞ্চয় হয়েছে । এবার একটু কৌশলী হই, আর অন্যের দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখতে অভ্যস্ত হই । এর ফলে হুকুম দেবার বদলে জ্বলন্ত আগুন দেখে এগিয়ে গিয়ে অনেকটা এইভাবে শুরু করতামঃ-

“কি ছেলেরা, সময় ভাল কাটছে ? আর কি রান্না হচ্ছে ? ... ছেলে বয়সে আমরাও আগুন ধরাতাম, এখনো আগুন ধরাতে ভাললাগে । কিন্ত তোমরা বোধহয় জান না বাগানে আগুন জ্বালানো খুব বিপদজনক । আমি অবশ্য জানি, তোমরা কোন অনিষ্ট করতে চাওনা । তবে অন্য ছেলেরা সেরকম সাবধানী নয় । ওরা তোমাদের আগুন জ্বালাতে দেখে আগুন জ্বালায় অথচ খাওয়ার পর নিভিয়ে যেতে ভুলে যায় । আর সেটা শুকনো পাতায় লেগে সব গাছ পুড়িয়ে ফেলে । তবে আমি কোন হুকুম করে তোমাদের আনন্দ মাটি করতে আসিনি । আমি চাই তোমরা আনন্দ কর । তবে দেখ, তোমরা শুকনো পাতাগুলো এখনই আগুনের কাছ থেকে সরিয়ে নাও, আর যাওয়ার সময় ধুলোয় আগুনটা চাপা দিতে ভুলে যেও না । করবে তো এটা ? এরপর যখন আনন্দ করতে চাইবে পাহাড়ের উপর যেখানে বালি আছে সেখানে ধরালে কেমন হয় ! তাতে কোন ক্ষতিও হবে না । তাছারা এখানে আগুন জ্বালালে জেলও হতে পারে । ... তোমাদের অসংখ্য ধন্যবাদ । আচ্ছা এবার আসি । তোমরা আনন্দ কর ।”

এধরনের কথায় কত তফাৎ ঘটে যায় । এর ফলে ছেলেরা সহযোগিতা করতে চায় । কোন বিরক্তি বা অসহিষ্ণুতা তাদের মধ্যে থাকে না । তাদের হুকুম করে বন্ধ করতে হয় না । কারণ তারা তাদের মুখ রক্ষা করতে পেরেছে এই চিন্তাই তাদের মন ভাল রাখে অনিষ্ট করা থেকে বিরত রাখে এবং তাদের বন্ধুদেরকেও তারা সাবধান করে দেয় । আর আমিও ভাল থাকি । আমি তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখতে চেয়েছিলাম এবং সেভাবেই অবস্থাটা সামাল দিয়েছি ।

এর পরের বার কাউকে ঐ আগুন নেভানোর কথা বলার বা অন্য কাজ করানোর আগে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু চোখ বন্ধ করে দেখে নিন । এটা করলেই ভাল নয় কি ? নিজেকে প্রশ্ন করুনঃ ‘লোকটি একাজ করতে চায় কেন ?’ এটা সত্যি যে এতে সময় লাগবে । তবে তাতে নতুন বন্ধু পাবেন । ঝগড়া রেষারেষির বদলে ভাল ফলও পাবেন । জুতোর তলাও কম ক্ষয় হবে ।

হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন, ডনহ্যাস বলেছিলেন, ‘কারও অফিসে গিয়ে তার সাথে দেখা করার আগে অফিসের সামনের রাস্তায় দুঘণ্টা পায়চারী করতে চাই, কিন্তু কোন পরিষ্কার ধারণা না নিয়ে ঢুকতে চাই না । যেমন আমি কি বলব তারই বা উত্তর কি হবে । যার কাছে যাব তার দৃষ্টিভঙ্গি কি হবে । তার সম্বন্ধে যতটা পারা যায় জেনে রাখাই শ্রেয় ।’

কথাটা এতই দামী যে বারবার সেটা মনে রাখা দরকার ।

এই লেখা পড়ার পর যদি সর্বদা সবকিছু অন্যের দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যাস জন্মায় তাহলে এটা নিঃসন্দেহে আপনার জীবনে হয়ে উঠবে একটা দিগ দর্শন আর সুন্দর কোন অভিজ্ঞতা ।

তাই অন্যের বিরক্তি না জাগিয়ে মানুষকে যদি পরিবর্তন করতে চান তাহলে নিয়ম হলঃ
আন্তরিকভাবে অপরের দৃষ্টিকোণ থেকেই সব কিছু দেখার চেষ্টা করুন ।

এই গরমে আপনার যা করণীয়

এখন গরমের সময় । ঘামের মাধ্যমে প্রচুর পানি এবং লবণ শরীর থেকে বের হয়ে যায় । শরীরে পানি শূন্যতা সহ নানাবিধ সমস্যা দেখা দেয় । তাই এ সময়ে কিছু সাধারণ নিয়ম মেনে আপনি থাকতে পারেন সুস্থ ।

১) প্রথম কথা প্রচুর পরিমাণে ফুটানো পানি খাবেন ( প্রায় ৫ লিটার ) । চায়ের দোকানের ফিল্টার পানি খাবেন না । কারণ তা সত্যিকারের ফিল্টার নাও হতে পারে ।

২) দুপুর বেলা ১ গ্লাস পানিতে সামান্য লেবু ও লবণ দিয়ে খাবেন । তাতে ভিটামিন সি ও লবণ পানির অভাব মিটবে ।

৩) বাহিরের কোন খোলা খাবার একেবারেই খাবেন না । যেমন – আখের রস । আখের গায়ে দেখবেন লাল ছত্রাক থাকে । এগুলো খেলে ছত্রাক জনিত রোগে আক্রান্ত হতে পারেন ।

৪) ফুটপাতের সস্তা চা খাবেন না । লাশ যাতে না পচে তার জন্য ব্যবহার করা হয় চা । আর এই চা-ই অত্যন্ত সস্তায় কালবাজারে বিক্রি করা হয় । আপনি যে সেই চা-ই খাচ্ছেন না তা কি হলপ করে বলতে পারেন ?

৫) হোটেলের পুরি সিঙ্গারা জিলাপি না খাওয়াই ভাল । কারণ তারা পয়সা বাচাতে আগের দিনের তেল ব্যবহার করে । আর গরম তেল একবার ঠান্ডা হয়ে গেলে সেখানে প্রচুর ব্যাকটেরিয়া জমা হয় । পরে তা গরম দিলেও শরীরের জন্য বিষাক্ত হয় ।

৬) আর এই গরমে সব চাইতে ক্ষতিকর হল ধূমপান । কারণ ধূমপানের কারণে শরীরকে অতিরিক্ত কিছু কাজ করতে হয় । যার জন্য আপনাকে ভবিষ্যতে যথেষ্ট মুল্য দিতে হতে পারে ।

৭) নাতিশীতোষ্ণ অঞ্চলের জন্য ঠান্ডা খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ । কারণ খাবার ঠান্ডা হয়ার সাথে সাথেই ব্যাকটেরিয়া এসে জমা হতে শুরু করে । তাই খাবার বেশ ভালভাবে গরম করে খাবেন ।

৮) গরমে কখনই রাগ করবেন না বা উত্তেজিত হবেন না । তাহলে গরম বেশি লাগবে । তাছাড়াও অনেক মারাত্নক কিছুও হতে পারে । পৃথিবীতে বেশিরভাগ দুর্ঘটনাই উত্তেজিত অবস্থায় হয়ে থাকে ।

৯) গরমে ঘামের জন্য বিরক্ত হবেন না । ঘাম রক্ত বাঁচায় । শরীর থেকে জীবাণু বের করে দেয় ।

১০) যে জামা-কাপড় ঘামে ভিজে গেছে তা কখনই পরের দিন পরিধান করবেন না । কারণ ঘামের সাথে যে জীবাণু বের হয় তা কাপড়ের সাথে থেকে যায় । সবচেয়ে ভাল হয় ডেটলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান দিয়ে ধুয়ে ফেললে ।

১১) রোদের সময় সানগ্লাস এবং ধুলার জন্য মাস্ক বা রুমাল ব্যবহার করুন । কানের জন্যও এখন অনেক কিছু পাওয়া যায় । শহরে সুস্থ থাকতে হলে এগুলো খুব দরকার ।

১২) টাকা গুনে খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন । পুরনো নোটে প্রচুর জীবাণু থাকে । ঘাম থেকেই বেশি ছড়ায় ।

১৩) পাবলিক টয়লেটে মাস্ক এবং টিসু ব্যবহার করার চেষ্টা করবেন । গরমে অণুজীব খুব দ্রুত ছড়ায় ।

১৪) যাত্রীবাহী পুরনো বাসের সিটে প্রচুর জীবাণু থাকে । এসব বাসে চলাচল করার পর সাবান দিয়ে হাত-মুখ ভাল করে ধুয়ে নিবেন ।

১৫) মশাড়ি ছাড়া কখনই ঘুমাবেন না । কয়েল জ্বালিয়ে ঘুমানো খুব বিপদজনক । এতে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ প্রত্তঙ্গ ক্ষতিগ্রস্থ হয় ।

গরমে পরজীবীদের প্রাদুর্ভাব বেড়ে যায় । তাই এসময় খুব সাবধানে থাকা প্রয়োজন । সামান্য অসাবধানতাই হাসপাতাল পর্যন্ত গড়াতে পারে ।